১২/০২/২০২৬, ২:৩৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ২:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে “শুভ বড়দিন” উদযাপিত

খ্রিস্টীয় ধর্মের সবচেয়ে বড় উৎসব “শুভ বড়দিন” এই দিনটি যথাযথভাবে উদযাপন করা হয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গনে। এই উৎসবকে সামনে রেখে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়।

এ সকল কর্মসূচির মধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে প্রার্থনার মাধ্যমে দিনের অন্যান্য সকল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেল সাড়ে ৪টায় গির্জা প্রাঙ্গনে আলোচনা সভা, শিশুদের নিয়ে কেক কেটে বড়দিনে উৎসব উদযাপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু।

বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, রামকৃষ্ণ মিশন দিনাজপুরের অধ্যক্ষ স্বামী বিভাকানন্দ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শান্তি রানী সংঘের সুপরিওর জেনারেল সিস্টার বীণা এস রোজারিও সি.আই.সি, দিনাজপুরের ভিকার জেনারেল এবং সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল এর পাল পুরোহিত কেরুবিম বাকলা, সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি। এ সকলের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সপ্না সুবর্ণা তপ্ন ও লুকাশ সরেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন