20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে শেখপুরা ইউনিয়নে বিএনপির সমাবেশ ও আলোচনা সভা

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে বিকেলে মাস্তান বাজার সুখিপির হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভার পূর্বে দিনাজপুর সদর ৪নং শেখপুরা ইউনিয়ন বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।

দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগরের সঞ্চালনায় ও আহব্বায়ক আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন,সদর উপজেলা ৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজগার আলী,৪ নং সেখপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবেদুল ইসলাম,সদর উপজেলা ছাত্রদলের আব্বায়ক আব্দুর রাজ্জাক,জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং শেখপুরা ইউনিয়ন বিএনপি’র,কোতোয়ালি বিএনপি পৌর বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা বলেন, ৫ই আগস্টের পর দেশকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু এখনো আমাদের দায়িত্ব শেষ হয়নি। আগামী নির্বাচনে আরো বড় চ্যালেঞ্জ রয়েছে। এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। নতুন করে কর্মী সভার মাধ্যমে সেই কাজের গতিশীলতা বৃদ্ধি করা হচ্ছে। এরকম নতুন কমিটি দেয়া হবে। এই কমিটিতে ত্যাগী নেতা কর্মীরা স্থান পাবে বিশেষ করে ৫ ই আগস্ট এর আগে যারা দলীয়ভাবে যেল জুলুমসহ বিভিন্নভাবে নির্যাতন হয়েছেন।

এসময় নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে শিক্ষকদের হাতে-কলমে পাঠদান কৌশল শিখালেন জেলা প্রশাসক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন