গণতন্ত্রের সবচেয়ে সংবেদনশীল সময়ে কলমকে আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলতে দিনাজপুরে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
বিজ্ঞাপন
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে ২ ফেব্রুয়ারি রবিবার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মোঃ সাদেক আলী।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মোট ৫০ জন অংশগ্রহণকারী সাংবাদিককে সনদপত্র প্রদান করা হয়।
পড়ুন- কালীগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ না করায় যুবদলের একাধিক নেতাকর্মী বহিষ্কার


