দিনাজপুর শহরের শিশু পার্ক সংলগ্ন দারুত তাক্কওয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলাম ওস্তাদ-এর আয়োজনে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভানেত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হকের প্রথম পুত্র শাহরিয়ার আকতার হক ডন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা শওকত আলী।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সমাজসেবক আলহাজ সাইফুল ইসলাম ওস্তাদ, আলহাজ্ব মোঃ আইনুল ইসলাম, মোঃ আবু তাহের আবু, মাওলানা মতিউর রহমান কাসেমী প্রমুখ।
এ ছাড়াও মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরী ও মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরীসহ অন্যান্য আলোচকবৃন্দ আলোচনায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান রওশন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশিদ, পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
পড়ুন : দিনাজপুরে কারিগরি ছাত্র আন্দোলন জেলা শাখার আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


