ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এ.কে.এম. আফজালুল আনাম ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বোচাগঞ্জ উপজেলার ২নং ঈশানিয়া ইউনিয়নের ঈশানিয়া বাজারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ঈশানিয়া বাজারে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজালুল আনাম স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা ও এলাকার অবহেলিত অবকাঠামোর কথা তুলে ধরেন। তিনি বলেন: ”বিগত ১৭ বছর আমাদের এলাকায় কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে এই বাজারের ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। আপনারা যদি আগামীতে আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে আপনাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংসদে এলাকার উন্নয়নের জোরালো দাবি উপস্থাপন করব।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ধর্মাবলম্বী সাধারণ মানুষ অংশ নেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাহবুব আলম, সেক্রেটারি, বোচাগঞ্জ উপজেলা জামায়াত। নাজমুল ইসলাম, সভাপতি, বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। এছাড়াও স্থানীয় জোট ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। দেশের উন্নয়ন ও গতিশীলতা বজায় রাখতে এবং এলাকার সঠিক জনপ্রতিনিধি নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
পড়ুন- ভয়ভীতি দেখালে শক্ত প্রতিরোধ, লেভেল প্লেয়িং না হলে জবাব দিতে হবে-মাওলানা মামুনুল হক
দেখুন- বিএনপির প্রতিদ্বন্দ্বী কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করলেন নাহিদ


