১২/০২/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপু‌রে ৬‌টি আস‌নে ম‌নোনয়নপত্র দা‌খিল হ‌য়ে‌ছে ৪৮‌টি

দিনাজপুরে ৬টি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে দলীয় মনোনয়ন পেয়ে বিএনপি’র ৭ জন, জামায়াতের ৬ জন, এনসিপি’র ১ জন, জাতীয় পার্টির ৬ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ৬ জন, খেলাফত মজলিসের ৩ জনসহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির, মুসলিম লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ৬টি আসনের মধ্যে ২টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি’র ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল):
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। এরা হলেন-বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ মতিউর রহমান, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট চাঁন মিয়া ও জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায়, গণ অধিকার পরিষদের মোঃ রিজুওয়ানুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ মনজুরুল হক চৌধুরী।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ):
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। এই আসনে বিএনপির প্রার্থী মোঃ সাদিক রিয়াজ, জামায়াতের একেএম আফজালুল আনাম, জাতীয় পার্টির মোঃ জুলফিকার হোসেন, জাতীয় পার্টি-জেপি’র সুধীর চন্দ্র শীল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলীম লীগের মোঃ মোকারম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন।

দিনাজপুর-৩ (সদর):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও একই দলের সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মোঃ মাঈনুল আলম, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, জনতার দলের মোঃ রবিউল ইসলাম, ইসলামী আন্দোলনের মোঃ খাইরুজ্জামান, বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলীম লীগের লায়লাতুল রিমা, খেলাফত মজলিসের রেজাউল করিম ও কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায়।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এরা হচ্ছেন-বিএনপি’র প্রার্থী আক্তারুজ্জামান মিয়া, জামায়াতের আফতাবউদ্দীন মোল্লা, জাতীয় পার্টির নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মোঃ আনোয়ার হোসাইন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। এদের মধ্যে বিএনপির একেএম কামরুজ্জামান, জামায়াতের মোঃ আনোয়ার হোসেন, এনসিপি’র ডাঃ আব্দুল আহাদ, জাতীয় পার্টির মোঃ কাজী আব্দুল গফুর, আমজনতা দলের মোঃ ইব্রাহিম আলী মন্ডল, খেলাফত মজলিসের মোঃ আব্দুল কাদের চৌধুরী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি ২ নেতা। এরা হলেন-পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি এজেডএম রেজওয়ানুল হক ও বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল ও মোঃ রুস্তম আলী।

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৮ জন। এদের মধ্যে বিএনপি’র ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ রেজাউল হক, এবি পার্টির মোঃ আব্দুল হক, ইসলামী আন্দোলনের মোঃ নুর আলম সিদ্দিক, বাসদের মোঃ আব্দুল হাকিম এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ ও মোঃ আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র দাখিল ডাঃ এ জেড এম জাহিদ হোসেনর পক্ষে তার সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন