দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ সিদ্দিকা বেগম চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, তিনি আব্দুল কুদ্দুস সরকারের স্ত্রী এবং মৃত কাশেম আলী মন্ডল ও মৃত রাবেয়া খাতুনের কন্যা। তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ব্রহ্মপুর মৌজার জেএল নং-১৩৯, খতিয়ান নং-এসএ-১৬, দাগ নং-১০৩, মোট ২৪ শতক জমি।
তিনি অভিযোগ করেন, একই এলাকার আমিনুল হক (৬৫), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-ব্রহ্মপুর (নারায়ণপুর), থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে আনুমানিক ৯টায়, বিবাদী রাজমিস্ত্রি ও শ্রমিক নিয়ে এসে জোরপূর্বক ওই জমিতে পাকা প্রাচীর নির্মাণ করে, যার উচ্চতা প্রায় ৫ ফুট। এসময় সিদ্দিকা বেগম বাধা দিলে বিবাদী তার উপর চড়াও হয় এবং মারমুখী আচরণ করে। তিনি প্রাণভয়ে সেখান থেকে সরে যান।
সিদ্দিকা বেগম আরও জানান, বিবাদী তাকে হুমকি দিয়েছে যে, যদি তিনি এ বিষয়ে মামলা বা অভিযোগ করেন, তবে তাকে মারধর করে লাশ গুম করা হবে এবং মিথ্যা মামলায় জড়ানো হবে।
তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ ঘটনায় যেকোনো সময় এলাকায় দাঙ্গা-হাঙ্গামা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
অভিযোগে মোঃ মইজুর রহমান (৪২) এবং মোঃ মনিরুজ্জামান ওরফে বাবু (২৫)-এর নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা এবং ঘটনাটির প্রত্যক্ষদর্শী বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ : রোড সেফটি
দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?
ইম/


