বিজ্ঞাপন

দিনাজপুরে বখতিয়ার আহমেদ কচির ব্যাপক গণসংযোগ

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) ও দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় দিনাজপুর বড় মাঠ থেকে বখতিয়ার আহমেদ কচি মাইক্রোবাসের এক বিশাল বহর নিয়ে বড়পুল, ফরিদপুর গোরস্থান মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, কাশিপুর, কাউগাঁ, ডালিয়াপাড়া হয়ে মিস্ত্রিপাড়ায় গিয়ে শেষ হয়। এখানে যাওয়ার পথে বখতিয়ার আহমেদ কচি রাস্তার দু’পাশে দোকানি ও পথচারিদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
সব শেষে মিস্ত্রিপাড়ায় এক পথসভা বক্তব্য রাখেন বখতিয়ার আহমেদ কচি। এ সময় তার সাথে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শরীফ জাকির হোসেন হীরা, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল আজম হোসেল, জেলা কৃষকদলের সদস্যসচিব মজিবর রহমান মজিবসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডাল্টন, জেলা জাসাসের সদস্যসচিব ও শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কোভিদ আনাফসহ শশরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার সাথে ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন