বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাশিপুর ,ভবাই নগর, চুনিয়াপাড়া, কাউগা বাজার,জালিয়াপাড়া, মিস্ত্রিপাড়া, ইউনিয়নের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচি। ফুলতলা বাজারে লিফলেট বিতরণ শেষে পথসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা জেলা বিএনপি’র প্রচার সম্পাদ বাবু চৌধুরী,পৌর বিএনপি’ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম,জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল,কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল কোতোয়ালি মহিলা দলের সাধারণ সম্পাদিকা সালমা আক্তার, পৌর মহিলা দলের সম্পাদিকা স্বপ্না আক্তার,
এছাড়া জেলা বিএনপি কোতোয়ালি বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দশটি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে খানপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির রাজপথের সৈনিক বক্তিয়ার আহমেদ কচি। তিনি বলেন, আগামী নির্বাচনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি। আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে জয়ী করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের
দেখুন: আখ থেকে যেভাবে তৈরি হয় কেরুর মদ
ইম/


