১২/০২/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বীরগঞ্জে খুচরা সার বিক্রেতা ব্যবসায়ীদের অধিকার আদায়ের দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে খুচরা সার বিক্রেতা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপ এর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বীরগঞ্জ শালবন মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপের আয়োজনে দিনাজপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নূর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

তিনি বলেন, দিনাজপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আপনাদের যে কোন বিষয়ে সার্বিক সহযোগিতা করবো। আপনারদের ন্যায্য দাবিতে আপনাদের পাশে থাকবো। আপনাদের ব্যবসা বৈধভাবে পরিচালনা করতে সহযোগিতা থাকবে।

অন্যান্য বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষক যদি ঠিক মতো সার না পায়, তাহলে তাদের ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটবে। আমরা চাইনা কৃষকের সমস্যা হোক, খুচরা সার ব্যাবসায়ী বৈধভাবে সার বিক্রি করবো। আমরা বহনের ভাড়া বাদে ২০/৩০ টাকা লাভ করে সার বিক্রি করে থাকি। অথচ আমাদের কেই বলে কালো বাজারি। আমাদের দাবি আদায়ে আমরা প্রয়োজনে রাজপথে নামবো।

দিনাজপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নূর আলম বক্তব্যে বলেন,

আমরা একত্রিত হয়ে অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন করবো প্রয়োজনে সর্বোচ্চ পর্যায়ে প্রধান উপদেষ্টার কাছে পৌছাতে হবে। আমরা সরাসরি সাধারণ কৃষকদের সাথে কাজ করি। কৃষকদের ফসল উৎপাদনে আমরা খুচরা ব্যাবসায়ীরা বাকি সার দিয়ে থাকি। আমরা সরাসরি ৮০ ভাগ কৃষকদের সাথে জরিত। আমরা জেলা কৃষি অফিসার সহ প্রত্যেক উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলবো।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, আব্দুল খালেক, শফিকুল ইসলাম, মোঃ মহবুলসহ আরও অনেকে। এ সময় বীরগঞ্জ উপজেলার সকল খুচরা সার ব্যবসায়ী গণ উপস্থিত ছিলেন।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন