সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহসাধারণ সম্পাদক ও আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক জেলা বিএনপি’র তথ্য ও সহ-প্রচার সম্পাদক মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক আমার দেশ পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মােঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।
সমাবেশ থেকে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূণর্বহালসহ সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। শুধু কথায় নয়, কথার সাথে কাজের মিল রেখে তা বাস্তবায়ন করার আহবান জানানও বক্তারা।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সালাহ উদ্দিন আহেমদ,আবুল কাশেম ফজলুল হক, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।
পড়ুন: সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, যাত্রীদের ভোগান্তি
দেখুন: পশ্চিমা বিশ্বের দেশে দেশে হ্যালোইন উৎসব পালন
ইম/


