১২/০২/২০২৬, ১৬:৩০ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ভিএসডিএ’র উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলার পরজপুর ফাসিলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সালমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিএসডিএ’র কার্যকরী সদস্য বিপুল রায়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে এবং নৈতিকতার চর্চা করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এটি যেমন জ্ঞানের উৎস, তেমনি অপব্যবহার করলে তা বিপদের কারণ হতে পারে। পড়াশোনার কৌশল রপ্ত করতে হবে, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিশুদের ‘গুড টাচ’ ও ‘বেড টাচ’ সম্পর্কে অভিভাবকদের সচেতন করা জরুরি।”

এ সময় তিনি পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রম সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন।

ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বলেন—
“তরুণ প্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ। মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে তাদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে। ভিএসডিএ নিয়মিতভাবে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক চিন্তা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ভিএসডিএ ইয়ুথ লিড কমিটি–২৫ এর কার্যকরী সদস্য মোঃ শামীম, অনিক কুন্ডু, সৌরভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন, নৈতিক ও ইতিবাচক জীবনযাপনে উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

পড়ুন: মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেহেরপুর ২ আসনে বিক্ষোভ সমাবেশ

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন