০১/০৩/২০২৬, ২০:৫৪ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে সিপিইউএস-এর উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ

দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা (সিপিইউএস) বালুয়াডাঙ্গা, সদর, দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র অর্থায়নে বিরল উপজেলা ৯নং মঙ্গলপুর ইউনিয়নের মহনপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে এবং তাদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা বিনামূল্যে উপকারভোগী নারীদের মাঝে ছাগলসহ ইতিপূর্বে অনেক কর্মসূচী বাস্তবায়ন করেছে।

সিপিইউএস, দিনাজপুর এর নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের রুদ্ধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম। সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা বলেন, আমরা আজকে ২০ জন উপকারভোগী নারীদের মাঝে দুটি করে মোট ৪০টি ছাগল বিনামূল্যে বিতরণ করছি এবং তাদের ছাগল পালনের প্রশিক্ষণ ইতিমধ্যে প্রদান করেছি। ছাগল বিক্রি না করে, ঠিকমত তাদের পরিচর্যা করে আরো বেশী ছাগল পালন করে নিজেদের স্বনির্ভর ও স্বাবলম্বি করে গড়ে তুলুন। এতে আপনাদের ক্ষমতায়ন হবে।

সন্ত্রাসী ধরতে পদ্মাচরে কুষ্টিয়াসহ চার জেলা পুলিশের বিশেষ অভিযান

বিনিয়োগকারীদের পথে বসালো বাংলাদেশ ব্যাংক |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন