বিজ্ঞাপন

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো—নেটওয়ার্কিং, অর্থায়ন ও ট্রেড পোর্টালের সুযোগ-সম্ভাবনা নিয়ে কর্মশালা

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বাংলাদেশের নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নেটওয়ার্কিং স্থাপন, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা শীর্ষক এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক কর্মশালা—যা নারী উদ্যোক্তা বিকাশের নতুন দুয়ার খুলে দিল।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ডব্লিউটিও অনুবিভাগ প্রধান খাদিজা নাজনীন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অবদান দ্রুত বাড়ছে। নারী বান্ধব কর্মসংস্থান এবং সহজ শর্তে ঋণ প্রদান—এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। প্রশিক্ষিত নারী উদ্যোক্তাই বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করবে।

বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম নারীর সাহস, সৃজনশীলতা ও উদ্যোগকে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

কর্মশালার সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক শায়লা ইয়াসমিন।

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোছাঃ জান্নাতুস সাফা শাহিনুর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি শাহরিয়ার নাছরিন, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহসভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবীর,পরিচালক মনজুর মুরশেদ সুমন,মোহাম্মদ শামীম কবির অপু,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোরশেদ আলী খান,উইমেন চেম্বারের সহ-সভাপতি খৃস্টিনা লাভলী দাস।

এ প্রকল্পের সার্বিক অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের কনসালটেন্ট মোহাম্মদ মামুন উর রশিদ।

কর্মশালায় অংশ নেন সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

নারী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, প্রশিক্ষণ, অনলাইন ট্রেড পোর্টালের ব্যবহার, আন্তর্জাতিক বাণিজ্য সুযোগ—সব মিলিয়ে কর্মশালাটি পরিণত হয় তথ্য, অনুপ্রেরণা ও সম্ভাবনার মিলনমেলায়। দিনাজপুরের নারী উদ্যোক্তাদের জন্য এই কর্মশালা যেন নতুন পথের দিশা—যা তৈরি করবে দক্ষতা, সৃষ্টি করবে সুযোগ এবং এগিয়ে নেবে সাম্যের বাংলাদেশ।

পড়ুন: গাংনীতে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন