বিজ্ঞাপন

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ও উদ্যোক্তাদের সমন্বয়ে ২১ নভেম্বর-২০২৫ শুক্রবার বিকেলে স্থানীয় লোক ভবন চত্বরে ২ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন


উক্ত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম রুমানা। দুই দিনব্যাপী এ মেলায় নারী উদ্যোক্তাদের তেইশটি স্টল স্থান পেয়েছে। উদ্যোক্তা মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পড়ুন- চুয়াডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশী নাগরিক হস্তান্তর

দেখুন- সেরাদের সেরা প্রতিবেদন এক সাথে |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন