১২/০২/২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বীরগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু,বাবার দাবি এটি পরিকল্পিত হত্যা

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহপাঠী অনিন্দ রায় বিষ্ণু (১৪) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

দিনাজপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ঠাকুর মনি দেবনাথ বিরল উপজেলার তরঞ্জা গ্রামের স্কুলশিক্ষক শ্যামল দেবনাথের ছেলে এবং ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন-এর ৯ম শ্রেণির ছাত্র। আহত অনিন্দ রায় বিষ্ণু কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের ছেলে। সেও একই প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রায় ৪-৫ জন সহপাঠী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঠাকুর মনি দেবনাথ ও অনিন্দ রায় পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনি দেবনাথকে মৃত ঘোষণা করেন। অপর সহপাঠী চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, নিহতের বাবা শ্যামল দেবনাথ মুঠোফোনে জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন: খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন