দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন, আওয়ামী লীগ সরকার হিন্দু ভাইদের জন্য কিছু করে নাই। কোন রেকর্ড নাই। এখন জামায়াতে ইসলামীর লোকজন হিন্দুভাইদের কাছে ভোট চাইছে আর বলছে “দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের উচ্চমাত্রায় অধিষ্ঠিত হবেন”। অথচ জামাতিরা অন্যসময় বলে থাকেন-জামায়াত ছাড়া অন্য কেউ বেহেশত যাবেন না।
জেলা বিএনপির সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে এই ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে যেন দেখাতে পারি দেশনেত্রী খালেদা জিয়াকে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে ৮নং শংকরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বক্তব্যে কচি বলেন, আমরা আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর মন খুলে কথা বলতে পারি নাই। আজ আমরা ৫ আগষ্টের পর মন খুলে কথা বলতে পারছি। তিনি বলেন, নেত্রী মোদের খালেদা-গর্ব মোদের আলাদা। এই গর্ব শুধু দিনাজপুরের নয়, সারা বাংলাদেশের। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবো।
তিনি বলেন, আজ আমরা বিএনপির জন্য ভোট চাইতে এসেছি, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য ভোট চাইতে এসেছি। আমরা এমন এক প্রার্থীর জন্য ভোট চাইবো, তাঁর জন্য নতুন করে কোন পরিচয় প্রয়োজন হবে না। আগামী নির্বাচনে প্রত্যেক কর্মীর এক একজনকে খালেদা জিয়ায় পরিণত হতে হবে। তিনি আগামীর বাংলাদেশকে সুরক্ষিত দেশ করার স্বার্থে দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার চেষ্টা করার আহ্বান জানান।
দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দীক, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল আজম সোহেল।
এসময় উপস্থিত ছিলেন কোতয়ালি বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন গুরু, ৮নং শংকরপুর ইউনিয়ন বিএনপি ও ৯টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন: মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু
দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার
ইম/


