২৮/০২/২০২৬, ০:১৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ০:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে সংবাদ সম্মেলনে অভিযোগভূয়া দলিল দেখিয়ে দোকান ঘর জবর দখল ও গুমের হুমকি

ভূয়া দলিল দেখিয়ে দোকান ঘর জবর দখল ও গুমের হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছেন রুখশানা আফরোজ বিউটি।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর শহরের গনেশতলা এলাকার মৃত আব্দুল হাকিমের এতিম এই কন্যা।

লিখিত বক্তব্যে রুখশানা আফরোজ বিউটি বলেন,শহরের প্রাণকেন্দ্র মডার্ন সিনেমা হলের সামনে আল-আমিন মার্কেটের ৩নং দোকানটি আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া। গত ৫ আগষ্টের পর থেকে দোকানটি বন্ধ রয়েছে। দোকানটির ভাড়াটিয়া আওয়ামী পন্থি হওয়ায় সরকার পতনের পর দোকানের মালিক হিসেবে আমার কাছে বুঝিয়ে দিয়ে যায়। কিন্তু জনৈক সাকির আলী খাঁন ও লিয়াকত আলী খাঁন মুন্না দুই ভাই দোকান ঘরটি ভুয়া দোকান ঘরের পজেশন বিক্রির চুক্তিনামা দিয়ে হয়রানী ও হুমকি দিয়ে আসছেন আমাকেসহ আমার স্বামীকে। এমনকি আজ ২৩ এপ্রিল বুধবার সকাল ১০টার মধ্যে দোকান ঘরটি তাদের কাছে বুঝিয়ে না দিলে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙ্গে গুম করার হুমকি প্রদান করেন এই দুই ভাই। এছাড়াও আমার মেয়ের ফেসবুক আইডি কি নামে তারা জানতে চান।

লিখিত বক্তব্যে তিনি আরো উল্লেখ করেছেন,এই বিষয়ে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১০৭ ধারায় মামলা চলমান রয়েছে কিন্তু তারা স্বশরিরে এখন পর্যন্ত হাজির না হওয়ায় তাদেরকে বিজ্ঞ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ কারনে তাদের ক্ষিপ্ততায় আমি ও আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত মামলার তারিখ রয়েছে আগামীকাল ২৪ এপ্রিল বৃহস্পতিবার। এছাড়াও সাকির আলী খাঁনের ভূয়া ডিড এর বিরুদ্ধে ফৌজদারী আদালতে মামলা চলমান রয়েছে। যার নং-১৬৬৯/২৪।

আর তাই এই এতিম রুখশানা আফরোজ বিউটি ও তার পরিবার জীবন যাপনের দৈনন্দিন হুমকিতে নিরূপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন কর্তৃক তাদের নিরাপত্তা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন অভিযোগকারীর বোন নুরজাহান বেগম।

পড়ুন: দিনাজপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনআবুল কাশেম ফজলুল হক

দেখুন: দুই বস্তা মানব কঙ্কাল ঘিরে দিনাজপুরে অস্থিরতা! | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন