বিজ্ঞাপন

দিনাজপু‌রে মোট ৬‌টি আস‌নে ম‌নোনয়নপত্রের দা‌খিল হ‌য়ে‌ছে ৪৮‌টি। যাচাই-বাছাইয়ে বৈধ ৪২টি ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

দিনাজপুরে ৬টি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ৪২টি বৈধ ঘোষণা করেন জেলা রিটানিক অফিসার মোঃ রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল):
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। এরা হলেন-বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ মতিউর রহমান, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট চাঁন মিয়া ও জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায়, গণ অধিকার পরিষদের মোঃ রিজুওয়ানুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবৈধ ঘোষণা করা হয় মোঃ মনজুরুল হক চৌধুরী।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ):
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। এই আসনে বিএনপির প্রার্থী মোঃ সাদিক রিয়াজ, জামায়াতের একেএম আফজালুল আনাম, জাতীয় পার্টির মোঃ জুলফিকার হোসেন, জাতীয় পার্টি-জেপি’র সুধীর চন্দ্র শীল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলীম লীগের মোঃ মোকারম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন।

দিনাজপুর-৩ (সদর):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও একই দলের সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মোঃ মাঈনুল আলম, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, জনতার দলের মোঃ রবিউল ইসলাম, ইসলামী আন্দোলনের মোঃ খাইরুজ্জামান, বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলীম লীগের লায়লাতুল রিমা, খেলাফত মজলিসের রেজাউল করিম ও অবৈধ ঘোষণা করা হয় কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায়।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এরা হচ্ছেন-বিএনপি’র প্রার্থী আক্তারুজ্জামান মিয়া, জামায়াতের আফতাবউদ্দীন মোল্লা, জাতীয় পার্টির নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মোঃ আনোয়ার হোসাইন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। এদের মধ্যে বিএনপির একেএম কামরুজ্জামান, জামায়াতের মোঃ আনোয়ার হোসেন, এনসিপি’র ডাঃ আব্দুল আহাদ, জাতীয় পার্টির মোঃ কাজী আব্দুল গফুর, মজলিসের মোঃ আব্দুল কাদের চৌধুরী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি ২ নেতা। এরা হলেন-পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি এজেডএম রেজওয়ানুল হক ও বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল ও মোঃ রুস্তম আলী, অবৈধ ঘোষণা করা হয় আমজনতা দলের ইব্রাহীম আলী মন্ডল।

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৮ জন। এদের মধ্যে বিএনপি’র ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ রেজাউল হক, এবি পার্টির মোঃ আব্দুল হক, ইসলামী আন্দোলনের মোঃ নুর আলম সিদ্দিক, বাসদের মোঃ আব্দুল হাকিম অবৈধ ঘোষণা করা হয় দুই স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ ও মোঃ আব্দুল্লাহ।

পড়ুন: রূপগঞ্জ ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন