বিজ্ঞাপন

দিনাজপুরে আলামিয়া মাদরাসা উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দিনাজপুরে কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের পূর্বে আলামিয়া মাদরাসার মিশকাত ক্লাসের ছাত্রদের মেশকাত শরীফের খতম অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ নুর আলম।

দোয়া মাহফিলে আলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শহীদুর রহমান পাটোয়ারী মোহন, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ নুর ইসলাম তুষার, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ারুল হক মার্শালসহ মাদরাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, মাদরাসার শিক্ষক, ছাত্র ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

পড়ুন: মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

দেখুন: শুধু গাঁজা সেবন করতে থাইল্যান্ড যেতে বারণ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন