22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ স্কুল ছাত্র নিহত আহত ৪

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী স্কুল ছাত্র নিহত হয়েছে এসময় অটোরিকশার চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলা বেলতলী বিন্যাকুড়ী বাজার রোডে ক্লাবের মোড়ে ইট বোঝাই ট্রাক্টর ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ চিরিরবন্দর আমেনা বাকি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও ভিয়াইল ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মোঃ দৌলার বড় ছেলে তউছিন খালিদ (১৫) নিহত হয়েছে।

ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আমেনা বাকি স্কুলের শিক্ষকের বিদায় উপলক্ষে ঐ শিক্ষকসহ স্কুলের কয়েকজন ছাত্র বিন্যাকুড়ী বাজারে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার পরে অটোরিকশায় বাসায় ফেরার পথে বেলতলী বিন্যাকুড়ী সড়কের ক্লাবের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রাক্টরের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তউছিন খালিদ ও অটোরিকশা চালকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।এসময় স্থানীয়রাসহ চিরিরবন্দর ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসারর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তউছিন খালিদকে মৃত ঘোষণা করেন।

পড়ুন- নেত্রকোনায় ৬ পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরু জব্দ: ১ চোরাকারবারি আটক

দেখুন- প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশীমূলক সম্পর্কই থাকবে: জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন