১২/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ইয়ুথ ফোরাম মেম্বার ফেসিলিটেটরদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ জানুয়ারী হতে ২১ জানুয়ারী ৩দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়েছে।

বিজ্ঞাপন

উক্ত প্রশিক্ষণে ১৮ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।


উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা। সেশন পরিচালনায় সহযোগিতা করেন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর অফিস এর সিনিয়র ম্যানেজার সেবাস্তিয়ান পিউরিফিকেশন। প্রশিক্ষণে লাইফ স্কিলস বেইজড এডুকেশন ও ইমপ্যাক্ট প্লাস প্রজেক্ট মডেল নিয়ে আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ। তিনি শিশু অধিদকার, শিশু সুরক্ষা, শিশু বিকাশে সরাসরি সেবা গ্রহণের সুযোগসহ সাধারন নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে যাওয়ার আহবান জানান।

পড়ুন- শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

দেখুন- প্রতীক বরাদ্দের পর ১৫ আসনের বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন