১২/০২/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে লিগ্যাল এইড দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধণ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ

দিনাজপুরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবীর বলেছেন, পিছিয়ে পড়া অসহায় অস্বচ্ছল জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করছে জেলা লিগ্যাল এইড অফিস। সরকারি খরচে বিনামূল্যে আইনী সেবা প্রদানের পাশাপাশি আপোষের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন


“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ এপ্রিল সোমবার জেলা ও দায়রা জজ ভবন চত্বর হতে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধণ করতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবীর। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফাতিমা খাতুন।

বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক মোঃ হুমায়ুন কবীর, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জুলফিকার উল্লাহ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সামিউল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ আলী। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এ্যাডঃ খয়রাত আলী। উপকারভোগী হিসেবে লিগ্যাল এইড এর সহযোগিতার কথা উল্লেখ্য করে অনুভূতি ব্যক্ত করেন শিরিন আক্তার।

এ বছর জেলা লিগ্যাল এইড অফিস হতে মনোনীত শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী এ্যাডঃ জাহানারা বেগম মুন্নি চৌধুরী। আলোচনা সভার শুরুতে যুগ্ম জেলা ও দায়রা জজ মেহেদী পাভেল সুইট এর রচিত সচেতনতা মূলক নাটক “কেরামতির অবসান” প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী জজ মোঃ সাব্বির আহমেদ।

পড়ুন: দিনাজপুরের ৩১৬টি চালকল ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন