১৩/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত- টেকনোলজি এম্পায়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আব্দুর রেজার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক, প্রশিক্ষক নন্দ চৌধুরী প্রমুখ।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহ তাজুল করিম, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, ২০ জন যুব ও ২০ যুব মহিলা প্রশিক্ষনার্থী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পড়ুন: দিনাজপুরে বীরগঞ্জে থানা মার্কেট বন্ধ করে ধর্মঘট পালন

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন