১৩/০২/২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বেসরকারি স্বেচ্ছাসেবক ও উন্নয়নমূলক সংস্থা অন্তরঙ্গ-এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে তামাকবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২০ মে) দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সভায় বলেন, “তামাক আমাদের জাতির জন্য একটি ভয়াবহ অভিশাপ, যা নির্মূল করতে সবার সচেতন হওয়া প্রয়োজন। প্রতি বছর দেশে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে মারা যায়। তাই পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের মাঝে এর ভয়াবহতা তুলে ধরতে হবে।”

আলোচনা শেষে শিক্ষার্থীরা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার না করার শপথ নেন।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোস্তাফা মুহম্মদ হাসান কাদির, কার্যনির্বাহী সদস্য রাজু বিশ্বাস, নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদিকা মোছা: মাসুদা বেগম, এবং বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী।

এছাড়া, এর আগে ১৯ মে দিনাজপুরের পুলহাট করিমূল্যাপুর উচ্চ বিদ্যালয়ে একই ধরনের তামাকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।

এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং তাদের স্বাস্থ্যবান জীবনযাত্রায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএ/

দেখুন: দিনাজপুরে ১০ দিনেও থামছে না গরুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন