১৩/০২/২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

দিনাজপুরে ১৬৪তম রবীন্দ্র ও ১২৬তম নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে নবরূপীর আয়োজনে আলোচনা সভা, নাটক ও নৃত্য পরিবেশিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (৩১ মে) দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর উদ্যোগে বাহাদুর বাজারস্থ নবরূপী মঞ্চে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। তিনি বলেন, “বন্দি মানবতার মুক্তির জয়গান গেয়ে বাংলা সাহিত্যের আকাশে আলো দেখিয়েছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যও তার অসামান্য মেধা ও সৃজনশীলতায় সমৃদ্ধ হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দীক এবং সাবেক অধ্যক্ষ এম.এ জব্বার। নবরূপীর সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ স্বাগত বক্তব্য দেন।

শিল্প-সাহিত্য নিয়ে আলোচনা করেন শিক্ষক ও কবি বিধান দত্ত এবং আদর্শ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রুবি আফরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নবরূপীর সঙ্গীত সম্পাদক ফরহাদ আহম্মেদ এবং নৃত্য পরিচালক রওনক আরা হক নীপার নেতৃত্বে সংগীত ও নৃত্য পরিবেশন করেন নবরূপীর শিল্পীরা। শিশু শিল্পীদের অংশগ্রহণে নজরুল ইসলামের নাটক “সাপুড়ে” মঞ্চস্থ হয়।

কবিতা আবৃত্তি করেন কবি ও গবেষক জোবায়ের আলী জুয়েল এবং সিরাজুম মুনিরা। এছাড়া উপস্থিত ছিলেন নবরূপীর সহ-সভাপতি মানস কুমার ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আকবর আলীসহ কমিটির সদস্যরা।

এনএ/

দেখুন: দিনাজপুরে ১০ দিনেও থামছে না গরুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন