দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় ক্রিকেট খেলোয়াড় মোঃ শাহরিয়ার শিশিরের ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গড়িমসি ও মামলা নিতে অস্বীকৃতির অভিযোগ তুলে থানার ওসি হাসান জাহিদ সরকারের অপসারণের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১১টায় বোচাগঞ্জ থানার প্রধান ফটকের সামনে সর্বস্তরের মানুষের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণঅবস্থান কর্মসূচি বক্তব্য দেন আহত শাহরিয়ার শিশিরের বাবা পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেদওয়ানুল কারীম প্রমুখ।
পড়ুন: নাটকীয়তার ৩২ মাস পর পরিবারের ঘরে ফিরলো হৃদয়ের মরদেহ
দেখুন: সংস্কার হচ্ছে পোস্তগোলা সেতু, বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ
ইম/


