১৩/০২/২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে সিএমই অন এ্যাবডোমিনালইমেজিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে সিএমই অন এ্যাবডোমিনাল ইমেজিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেডিওলজি এন্ড ইমেজিং সোসাইটির আয়োজনে ও জিই হেল্থ কেয়ারের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী।

বিজ্ঞাপন


বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেডিওলজি এন্ড ইমেজিং সোসাইটির সভাপতি ব্রিগে. জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী, মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম, দিনাজপুর মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান ও দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমএনসিএইচের প্রকল্প পরিচালক ডা. তারিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমূখ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শিবেশ সরকার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজিস্ট ডা. মো. জিয়াউল হক জিয়া ও অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ডা. লুনা।
সেমিনারে দিনাজপুর, রংপুর, বগুড়া, টিএমএসএস মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


দিনাজপুরে সিএমই অন এ্যাবডোমিনাল ইমেজিং শীর্ষক সেমিনার উপলক্ষ্যে দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে কলেজ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

পড়ুন: নারী শিক্ষার্থীকে মানসিক নিপীড়ন ও যৌন হেনস্তার অভিযোগে পবিপ্রবির শিক্ষকের পদাবনতি

দেখুন: Nagorik | বজ্রপাতে মৃত্যু কেন বাড়ছে? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন