১৩/০২/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে সরকারের দেওয়া জমি দখলের চেষ্টা, চরম দুর্দশায় ৫ ভূমিহীন পরিবার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের পাঁচটি ভূমিহীন পরিবার বর্তমানে সরকারি জমি নিয়ে বিরোধে বিপাকে পড়েছে। দীর্ঘ ৩৬ বছর ধরে তারা নাফানগর গ্রামের ৫ একর ৮০ শতক জমি বৈধভাবে দলিল অনুযায়ী ভোগ করে আসছিলেন। অথচ সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী গোষ্ঠী, করিমুল ও আনোয়ার গং, উক্ত জমির মালিকানা দাবি করে আদালত থেকে একতরফা রায় আদায় করে নিয়েছে এবং জমিতে সাইনবোর্ড টানিয়ে দখল নেয়ার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই গোষ্ঠী রাতের অন্ধকারে আম বাগানের ফল, ভুট্টার ফসল ও বাঁশঝাড় কেটে নিচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে জমি ছেড়ে দিতে চাপ দিচ্ছে। এ পরিস্থিতিতে তাদের পরিবার পরিজন নিয়ে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

নাফানগর ইউপি’র সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সরকারি নথি ও রেকর্ড অনুযায়ী বেগম বেওয়া, মোহাম্মদ আলী, আবেদ আলী, মজিরউদ্দীন ও ইয়াছিন আলী নামের পাঁচ ব্যক্তিকে নির্ধারিত জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ওই জমির খাজনা, খারিজ ও আরএস রেকর্ডও তাদের নামে রয়েছে।

ইউনিয়ন চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান জানান, আদালতের একতরফা রায়ের বিরুদ্ধে ভূমিহীন পরিবারগুলো ইতোমধ্যে আপিল করেছে এবং তিনি আশাবাদী, তারা ন্যায়বিচার পাবেন। তবে মামলায় জয়ী হওয়া পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনার প্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, জমির বৈধ ভোগদারদের নিরাপত্তা ও মালিকানা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

এনএ/

দেখুন: দিনাজপুরে ধুমধাম করে বট ও পাকুড় গাছের বিয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন