দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার পর ইউনিয়ন পরিষদ কনফারেন্স হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি। তিনি বলেন, “সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রতিটি ইউনিটে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কোতোয়ালি ও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৫ আগস্টের সকল শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পড়ুন: বরগুনার তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
দেখুন: জীবনের শেষ ভোটটি দিতে না পারার আক্ষেপ বৃদ্ধার |
ইম/


