১৪/০২/২০২৬, ৪:৪২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৪:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রাণীকে দুর্বৃত্ত কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে দিনাজপুরের সর্বস্তরের সচেতন নাগরিকের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, নীলা রাণীকে দেশীয় অস্ত্র নিয়ে যেভাবে হামলা করেছে সেটা অত্যন্ত দুঃখজনক। একজন নারী হয়ে এভাবে হামলার শিকার হয়েছেন। তিনি যদি কোন অপরাধও করে থাকেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারত। শরিফুল এবং বাবুল যেভাবে হামলা চালিয়েছে এখনো পর্যন্ত নীলা রাণী চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও তিনি জামিনে বেরিয়ে এসেছেন। তারা সকলে মিলে এখন ভুক্তভোগী পরিবারটিকে হুমকি-ধামতি দিচ্ছে। আজকে সর্বস্তরের জনগণ আজ নীলা রাণীর পাশে থেকে সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই। এসময় এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এসময় বিধান দত্ত, বিপ্লব কুমার সিংহ, উত্তম কুমার, শ্রীকান্ত রায়সহ সর্বস্তরের সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

পড়ুন: ৫শ টাকা ভাড়ায় ডিএমএফ, দায়িত্বরত চিকিৎসক না থাকায় রোগীর মৃত্যু

দেখুন: দ্রুততম সময়ে নির্বাচনের তাগিদ বিএনপির

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন