দিনাজপুর জিলা স্কুলের উদ্যোগে শহীদ আবু সাঈদ-মুগ্ধ আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩০ জুলাই) সকালে দিনাজপুর জিলা স্কুল মাঠে জাতীয় সংগীত শেষে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। জিলা স্কুলের প্রধান শিক্ষক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান।
এসময় বক্তারা বলেন, “শহীদ আবু সাঈদ ও মুগ্ধের স্মরণে এ টুর্নামেন্ট শুধু খেলাধুলার আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের ভেতরের মানবিকতা, নেতৃত্ব ও সহনশীলতাকে জাগিয়ে তোলার এক অনন্য প্রয়াস।
অনুষ্ঠানে দিনাজপুর জিলা স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, এই আন্তঃশ্রেণি টুর্নামেন্ট প্রতিবছর দিনাজপুর জিলা স্কুল কর্তৃক আয়োজন করা হয়ে থাকে, যা ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ী নিহত
দেখুন: ২৪ ঘণ্টায় বর্জ্য অপসারণের লক্ষ্য ঢাকার দুই সিটির |
ইম/


