১৩/০২/২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাধবের ঘাট এলাকায় সোমবার দুপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছেন।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের সময় কয়েকজন শিশু একসাথে নদীতে গোসল করছিলেন। এ সময় দুই শিশুকে নদীর প্রবল স্রোত তলিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। তৎপরতার ফলে রুকাইয়া আক্তার (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রুকাইয়া কাহারোল উপজেলার মুর্শিদপুর গ্রামের এছাড়পাড়ার রাজ্জাকের মেয়ে। অপর শিশু আলিফা নুর (১২) একই এলাকার আলমগীরের মেয়ে এখনও নিখোঁজ। তার উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা সতর্ক করে জানান, নদীতে গোসলের সময় শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে এবং কেউ নদীর প্রবল স্রোতের দিকে যেন না যায়।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোসলেম উদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয়দের সয়হাতায় একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে আরেক জনকে উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে।

পড়ুন: জয়পুরহাট সুগার মিলের আখ রোপনের উদ্বোধন

দেখুন: ধর্ষণ-প্রতিকার কীভাবে? | বলা না বলা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন