আবুল কাশেম ফজলুল হক.দিনাজপুর : দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদের মাঝিয়ালির চরে বসবাসকারীদের খোঁজখবর নিতে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার ও অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তাঁরা চরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নানা সমস্যার খোঁজখবর নেন।
স্থানীয় বৃদ্ধ বাসিন্দা আব্দুল লতিফ জানান, বছরের অধিকাংশ সময় নৌকাই তাদের একমাত্র যাতায়াতের ভরসা। অসুস্থ রোগী নিয়ে চিকিৎসাসহ নানা বিষয়ে যাওয়া-আসাতে দুর্ভোগের শিকার হতে হয়। তবুও বেঁচে থাকার তাগিদেই চরে বসবাস করি আমরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, “ বিষয়টি আমাদের নজরে আসার পর চরবাসীর যাতায়াত ও জরুরি প্রয়োজনে নৌকার ব্যবস্থা করা হয়েছে। সরেজমিনে তাদের সাথে কথা বলে তাদের অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের অবগত করা হবে।”
উল্লেখ্য, গত ১৫ আগস্ট ‘নৌকা আকৃতির চরে নেই পারাপারের নৌকা’ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন চরবাসীদের জন্য নৌকা উপহার দেয়।
পড়ুন: বাসের ধাক্কায় নারী নিহত,প্রতিবাদে মহা-সড়ক অবরোধ
দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার |
ইম/


