25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে র‌্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর থানার মুজাফফরনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে মুজাফফরনগর গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার দুই ছেলে মোঃ মানিক শেখ (২৩) এবং মোঃ জাহিদ সৈনিক (১৯) এর শয়নকক্ষ থেকে খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তায় মোট ২৬৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অভিযানের সময় উক্ত মাদকদ্রব্যসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “মাদক নির্মূলে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

দেখুন: ইসরায়েলি তা ণ্ডবে লন্ডভন্ড জেনিন ক্যাম্পে ফিরছে ফিলিস্তিনিরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন