দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে নবরূপীর সাধারন সম্পাদক, প্রথিত যশা নাট্যকার শাহজাহান শাহ্’র ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া মাহফিল ও “তুমি রবে নিরবে হৃদয়ে মম”- শীর্ষক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নবরূপী গৃহে।
“নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই”-শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবরূপীর সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সাধারন সম্পাদক (ভারঃ) মোঃ আতিকুর রহমান নিউ বলেন, শাহজাহান শাহ ছিলেন নবরূপীর প্রাণ। তার জায়গা কেউ পূরণ করতে পারবে না। তবে তার আদর্শকে আমরা ধারণ করে নাট্যচর্চা করে যাব। শাহজাহান শাহ’র ৮তম মৃত্যুবার্ষিকীতে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, নাট্য ব্যক্তিত্ব তরিকুল আলম তরু, মনিমেলার পরিচালক নুরুল মতিন সৈকত, সঙ্গীতশিল্পী ফেরদৌসার রহমান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মরহুম আকবর আলী ঝুনুর কন্যা ও দিনাজপুর জেলা ভেটেরিনারী সার্জন আশিকা আকবর তৃষা, শাহজাহান শাহ’র পুত্র শিশির শাহ ও নবরূপীর সহ-সভাপতি মানব ভট্টাচার্য। নবরূপীর সঙ্গীত সম্পাদক ফরহাদ আহম্মেদ এর পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন রেখা সাহা, পম্পী সরকার, নজরুল ইসলাম নাজু। কবিতা আবৃত্তি করেন কবি ও গবেষক জোবায়ের আলী জুয়েল। নবরূপীর নাট্য সম্পাদক মোঃ শামীম রাজা’র সঞ্চালনায় আলোচকরা বলেন, শাহজাহান শাহ এর অপ্রকাশিত নাটকগুলো গ্রন্থ আকারে প্রকাশ করতে পারলে আগামী প্রজন্ম শাহজাহান শাহকে হৃদয়ে লালন-ধারণ করবে। সভার শুরুতে নবরূপীর দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
পড়ুন: চাঁদপুর শহরে ফুটপাতে চিকেন চাপ বিক্রি করে মাসুমের ভাগ্য বদল
দেখুন: মানবতাবিরোধী অ*পরাধ: ত্রিশালের পাঁচজনের যাব*জ্জীবন |
ইম/


