ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর রেল স্টেশনে পৌছার পূর্বেই শহরের ঢাকাইয়া পট্টি নামক স্থানে অজ্ঞাতনামা এক ব্যক্তি কাটা পড়ে নিহত হয়। পরে দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। রেলওয়ে থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি তবে নিহত ব্যক্তির পকেটে থাকা একটি চিকিৎসা পত্রে জানা যায় তার নাম আজিজার রহমান( ৬৫)। ওই চিকিৎসা পত্রে দিনাজপুর জেলার বিরল উপজেলা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে তারা ঠিকানা নিশ্চিত হয়ে পরে বিস্তারিত জানা যাবে।
পড়ুন: খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের বাড়িতে বোমা হামলা ও গুলি
দেখুন: ঝিনাইদহে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ |
ইম/


