১৩/০২/২০২৬, ১৫:১৬ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৫:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে শিক্ষকদের হাতে-কলমে পাঠদান কৌশল শিখালেন জেলা প্রশাসক

শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান।

মতবিনিময় সভায় পাঠদানের কৌশল বিষয়ে শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, “শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগাতে শিক্ষকদের আন্তরিকতা, সৃজনশীল চিন্তা ও নতুন কৌশল প্রয়োগ জরুরি। হাতে-কলমে পাঠদান করলে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে বুঝতে পারে।”

এসময় জেলা প্রশাসক শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার মান উন্নয়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার প্রায় আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশগ্রহণ করেন।

পড়ুন: খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের বাড়িতে বোমা হামলা ও গুলি

দেখুন: ঝিনাইদহে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন