৪৭তম বিসিএস পরীক্ষায় রংপুরে অংশ নিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ছাত্রশিবির।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একে একে দশটি মাইক্রোবাসে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বাসগুলো রওনা হয়।
বাংলাদেশ ছাত্রশিবির দিনাজপুর জেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক ও সাধারণ সম্পাদক শেখ রিয়াদের নেতৃত্বে এ যাত্রার আয়োজন করা হয়। পরীক্ষার্থীরা কোনো ভাড়া ছাড়াই এই পরিবহন সুবিধা পান।
এ সময় সংগঠনের নেতারা জানান, “বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। অর্থাভাবে বা পরিবহন সংকটে যেন কোনো মেধাবী শিক্ষার্থী পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ।”
পরীক্ষার্থীরাও এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষাকেন্দ্র দূরে হওয়ায় একসাথে যাতায়াত করা নিরাপদ ও সুবিধাজনক হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই ধরনের উদ্যোগ নিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছে সংগঠনটি।
পড়ুন: লক্ষ্মীপুরে ওষুধের দোকানে অবৈধ মদ বিক্রি, আইনজীবীসহ তিনজন আটক
দেখুন: ‘করোনা পরিস্থিতির কারণে জুনেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান’
ইম/


