১২/০২/২০২৬, ১৮:১০ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩২ সনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর হয়েছে জেলা আইনজীবী সমিতির ১নং পুরাতন ভবনের দ্বিতীয় তলার হলরুমে।

প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান প্রবীণ সিনিয়র আইনজীবী, সাবেক এমপি, সাবেক আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুল লতিফ।

শপথ পাঠ শেষে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সভাপতি এ্যাড মোঃ আব্দুল হালিম, সহ সভাপতি এ্যাড মোঃ মঞ্জুরুল হক, এ্যাড কবির বিন গোলাম চার্লী, সাধারণ সম্পাদক এ্যাড মোঃ খয়রাত আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (সোহাগ), সহ সাধারণ সম্পাদক তৌহিদা ইয়াসমিন (তানিন), কোষাধ্যক্ষ এ্যাডঃ মোঃ নেয়ামুল হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনারুল হক সরকার (মানিক), সমাজকল্যান ও ধর্মীয় সম্পাদক মোঃ রেজাউল হক-১, পাঠাগার সম্পাদক মোঃ মিজানুর রহমান-২।

এছাড়া শুভেচ্ছা জানানো হয় নির্বাহী সদস্য মোঃ সফিউল ইসলাম, মোঃ আসাদুজ্জামান দিনার চৌধুরী, ফারহান সাদিক রিফাত, মোছা: মোস্তারিনা খাতুন (শিল্পী) ও মোস্তাফিজুর রহমান-৩। বিদায়ী সাধারণ সম্পাদক আ.ন.ম হাবিবুল্লাহ’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড মোঃ ইব্রাহিম, এ্যাড মোল্লা সাখাওয়াত হোসেন, সাবেক আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম (১), এ্যাডঃ আব্দুল মান্নান, এ্যাডঃ ইমাম আলী, এ্যাডঃ আইনুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল রহমান বিপুল, এ্যাডঃ সেলিমুল্লাহ সেলিম, এ্যাডঃ তারিকুল ইসলাম (তারেক) ও এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে ডিউটি থেকে ফেরার পথে বাস চাপায় পুলিশ সার্জেন্ট নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন