বিজ্ঞাপন

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এমাম-খয়রাত প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির বাংলা ১৪৩৩ সনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত
এমাম আলী-খয়রাত আলী প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এ্যাড. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এ্যাড. বিধান কুমার দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জজ কোর্টের গভর্নমেন্ট প্রসিকিউটর (জিপি) এ্যাড. মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্পেশাল পিপি কবির বিন গোলাম চার্লি, সিনিয়র আইনজীবী মোঃ আনিসুর রহমান চৌধুরী। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী মোঃ এমাম আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ খয়রাত আলী, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান বিপুল ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী ফোরাম নেতা এ্যাড. রাশেদুল ইসলাম মানিক।

উল্লেখ্য, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি মোঃ এমাম আলী, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২, মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী, মোঃ আজেদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান মানিক, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, সদস্য রুহিনী কান্ত রায়, মোঃ সামসুদ্দোহা, মোঃ জোবায়ের আল মাহমুদ তুহিন, মোঃ দেলোয়ার হোসেন-৬ ও মোঃ এনামুল হক।

আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৫৪৬ জন ভোটার ভোট প্রদান করবেন।

পড়ুন- সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির অভিযান

দেখুন- বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশের নাম: রুমিন ফারহানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন