বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল দিনাজ পুর সদরের ৮ নং শংকরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার ১২ জুলাই বাদ আছর দিনাজপুর সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের শালকি দ্বিমুখী আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা ত্রাণ বিষয়ক সম্পাদক মোকারম হোসেন গুরুর সভাপতিত্বে জেলা কৃষক দলের যুগ্ন-আব্বায়ক আখতারুজ্জামান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।
মতবিনিময় সভায় বক্তারা বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃনমূলের বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় প্রার্থী ঘোষণার জন্য বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
কারণ এর আগে তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিপুর ভোটে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এসব বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান তারা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৮ নং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রাজু চৌধুরী, ইউনিয়নের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম,৭ নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব, দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু,জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু,কোতোয়ালি বিএনপির সাবেক কোষাধক্ষ্য আইনুল হকসহ বিএনপির অন্যান্য নেতারা।
মতবিনিময় সভায় ৮ নং শংকরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মতস্যজীবী দল,সদর উপজেলা অন্যান্য বিএনপির নেতাকর্মী ও ৮ নং ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যাক সাধারণ নেতাকর্মী ও এবং সাধারণ মা বোন অনেকে উপস্থিত ছিলেন।
পড়ুন : দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর শতাধিক মোটরসাইকেল


