বিজ্ঞাপন

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়েকে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জিত করার লক্ষ্যে দিনাজপুর রেলওয়ে স্টেশনে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত এই গণশুনানিতে সাধারণ যাত্রী, গণমাধ্যমকর্মী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, বুদ্ধিজীবীসহ দিনাজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের মো. শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান, ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শেখ ফরিদ, সহকারী কমার্শিয়াল অফিসার জাহাঙ্গীর আলম এবং স্টেশন সুপারিনটেনডেন্ট এ.বি.এম. জিয়াউর রহমানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

গণশুনানিতে যাত্রীসেবা উন্নয়ন, ট্রেন পরিচালনা, স্টেশন ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন। এ সময় রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

গণশুনানির আয়োজন করে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশল ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়।

পড়ুন: নির্বাচনের টানা ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন