বৃহস্পতিবার সারাদেশের মত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা দিতে চলে আসে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে মোট ৮টি জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন যার মধ্যে ৫১ হাজার ৬০৪ জন ছাত্র ও ৫৬ হাজার ১৬৪ জন ছাত্রী। এছাড়াও এই বোর্ডের অধিনে কলেজ রয়েছে ৬৬৪টি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২১৩টি কেন্দ্রে। এবার ছাত্রর চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, নকলমুক্ত পরিবেশ ও প্রশ্নপত্র ফাঁস রোধে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এইচএসসি পরীক্ষা শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। এছাড়াও যে কোন বিশৃঙ্খলা এড়াতে সকল ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশ বিভাগ ও প্রশাসনের। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকেও বিশেষ টিম গঠন করা হয়েছে। যে টিম পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করছেন।
পড়ুন: কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
এস


