১৩/০২/২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর সদরের পূর্ব পারগাঁও গ্রামের চার শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান

দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য দেবেশ চন্দ্র রায়ের নেতৃত্বে পূর্ব পারগাঁও ও বুড়িরহাট গ্রামের ৪ শতাধিক নারী-পুরুষ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছে।

আজ রবিবার বিকেলে পূর্ব পারগাঁও প্রাণ কুমার উচ্চ বিদ্যালয় মাঠে ফাজিলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

এ উপলক্ষে ফাজিলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।

বিজ্ঞাপন

ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মােঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোঃ মোকররম হোসেন ও সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার।

ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলাই বসাক, সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফুর রহমান, বিএনপি নেতা মোবারক হোসেন, মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন : দিনাজপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মহিলা সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন