১১/০২/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর-৩ সদর আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর-৩ সদর আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির শত শত নেতাকর্মীর উপস্থিতিতে আজ দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর বিকল্প প্রার্থী হিসেবে আজ সোমবার দুপুর প্রায় ১টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর সদর আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই আজ মনোনয়নপত্র জমা দিয়েছি।

পড়ুন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদের মনোনয়নপত্র জমা

দেখুন- দাউদকান্দি ব্রিজের নাজেহাল দশা, শঙ্কায় চালক ও যাত্রীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন