১২/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপির পরীক্ষিত ও দীর্ঘদিনের মাঠের ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলার মোহনা আমবাড়ী বাজারে মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু এর কর্মী সমর্থকবৃন্দের আয়োজনে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপর এই প্রতিবাদে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন এফএম জাকারিয়া বাচ্চুর কর্মী-সমর্থকরা।

প্রতিবাদ সভায় ২০১৮ সালের মনোনয়নপ্রাপ্ত দিনাজপুর-৫ আসনের (পার্বতীপুর ও ফুলবাড়ী) এস এম জাকারিয়া বাচ্চু তাঁর বক্তব্যে বলেন, যেই মুহুর্তে আমরা মাকে নিয়ে বিচলিত, বিধ্বস্ত; সেই মুহুর্তে দলের মহাসচিব সাহেব বাকি ৬৩ আসনের মধ্যে ৩৬টি আসনের প্রার্থীতা ঘোষনা করেন। যার মধ্যে দিনাজপুর-৫ আসনও রয়েছে। এই ঘোষনা আমরা মেনে নিতে পারি না।

তিনি বলেন, যেদিন ঘোষনা করা হয় মনে করেছিলাম ঠাকুরগাওয়ের পর দিনাজপুর-৫ আসনে আমার নাম আসবে কিন্তু এ কে এম যখনি উচ্চারণ করলেন মহাসচিব সাহেব তখন টিভিটি লাথি মেরে সরে গেলাম। আজকে আমাদের মায়ের অসুস্থ্যতায় সময়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে, সেজন্য আমি লজ্জিত। বাচ্চু বলেন, আমি দীর্ঘ ৩৫ বছরে ফুলবাড়ী-পার্বতীপুরকে তিলে তিলে একটু একটু করে সাজাতে সাজাতে আপনাদের সন্তান আজকে জননেতায় পরিণত হয়েছে। আপনারা না থাকলে আমার কোন মুল্য নাই। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি বিজয়ী হবো। আমি ইনশাআল্লাহ ধানের শীষ ছিনিয়ে আনতে পারবো।

জাকারিয়া বাচ্চু বলেন, আজকে যে ব্যক্তিকে আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হলো। তিনি একজন বৃটিশ নাগরিক। ২৬ বছর তিনি বাংলাদেশে বসবাস করেন নি। পিছিয়ে পড়া এই ফুলবাড়ি-পার্বতীপুরের দুই-তৃতীয়াংশ মানুষ তাকে গ্রহণ করতে পারেন নি। আজকে এই দুঃসময়ে কি এই ব্যক্তি ধানের শীষ নিয়ে জয়ী হতে পারবে? তাই তিনি আশাবাদ ব্যক্ত করেন, আপনাদের উচ্চকন্ঠই পাল্টাতে পারে মনোনয়ন। কোন কিছুই অসম্ভব নয়।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজুল হক মাসুম, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মাহফুজার রহমান মানিক, আমবাড়ীর বিএনপি নেতা সাইদুল হক শানু, ৭ নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্ডল, মোস্তফাপুর ইউনিয়নের কিশোর দলের সহ-সভাপতি আজিজার রহমান আজিজ, মোস্তফাপুর ইউনিয়নের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, পার্বতীপুর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক ও জেলার প্রজন্ম দলের দপ্তর সম্পাদক ফোজায়েল হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, আশরাফুল, নুর আলমসহ পার্বতীপুর ও ফুলবাড়ী দুই উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী, সাথে স্থানীয় জনসাধারণ।

অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর এই প্রতিবাদে আমবাড়ী বাজারের দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন এফএম জাকারিয়া বাচ্চুর কর্মী-সমর্থকরা।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে নবাবগঞ্জে ০.৫০ একর বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন