25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর সচেতন সংঘ-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় হেমায়েত আলী হল সংলগ্নে অবস্থিত সচেতন সংঘ- ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এর সহধর্মিনী শামীমা আলম, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসনে অংশগ্রহণকারী জামায়াত নেতা অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, মুন্সিপাড়া এলাকা বিশিষ্ট ব্যবসায়ী ও সচেতন সংঘের সহ-সভাপতি সৈয়দ সগীর আহমেদ, মুন্সিপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান জুয়েল, মাহমুদুন্নবী পলাশ, সচেতন সংঘের সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রাফিউস সেলিম সজিব, সচেতন সংঘের সাবেক সভাপতি আসলামুর রহমান মাহবুব, সাবেক সাধারণ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সন্টু, ক্রীড়া সম্পাদক মোঃ নুরজামান সহ ক্লাবের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিল শেষে হেমায়েত আলী হল সংলগ্ন সচেতন সংঘের সদস্যদের খেলাধুলার সকল কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, অত্র ক্লাবের সদস্যদের খেলাধুলার মান উন্নয়নে সকল প্রকার কার্যক্রমে সাথে থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

পড়ুন:টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল

দেখুন:ঢাকা ৭, ৯, ১১ ও ১৮ আসনের প্রাপ্ত ফলাফল | Nagorik TV

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন