বিজ্ঞাপন

দিনাজপুর নবরূপীর ইফতার মাহফিলে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাহাদুর বাজারস্থ নবরূপীর কার্যালয় প্রাঙ্গণে প্রতি বছরের মত এবারও সিয়াম-সাধনা মাস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নবরূপী সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আজ দিনাজপুরবাসীর গর্বের একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। নবরূপীর শিল্পীরা বর্তমানে দেশে-বিদেশে সুনামের সাথে তাদের সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমার সহযোগিতা ইতিপূর্বেও ছিলো, আগামীতেও থাকবে। স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। সাংগঠনিক অগ্রগতি তুলে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবরূপীর সহ-সভাপতি ও ইফতার উপ-কমিটির আহবায়ক মোঃ নাজমুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর নাট্য সম্পাদক শামীম রানা। দোয়া ও ইফতার মাহফিলে দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, বিশিষ্ট ব্যবসায়ী সহিদুর রহমান পাটোয়ারী মোহন, ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা, সমাজসেবক হারুন-উর-রশিদ রাজা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, রাজনৈতিক ব্যক্তিত্ব হবিবর রহমান, রবিউল আউয়াল খোকা, সাবেক প্যানেল মেয়র ও ক্রীড়া সংগঠক রেহাতুল ইসলাম খোকা, নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্য, কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম, লাইব্রেরীর সম্পাদক অধ্যাপক সরদার মোঃ শফিউল আলম বুলবুল, নির্বাহী সদস্য লুৎফর রহমান, সহ-সাধারন সম্পাদক রওনক আরা হক নীপা, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী সহ নবরূপীর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ। ইফতারের পূর্বে দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন নতুন ঘাসিপাড়াস্থ আল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সাদেকুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন:মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, ন্যায্য ভাড়া ও যানজটহীন যাত্রায় খুশি

দেখুন:কলসি ভরা স্বর্ণ দেয়ার প্রলোভনে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন