০২/০৩/২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার ৬৭.০৩

অন্যান্য বোর্ডের মত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাশের হার শতকরা ৬৭ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৬২ জন। যার মধ্যে ছাত্রর সংখ্যা ৭ হাজার ৫১৬ ও ছাত্রীর সংখ্যা ৭ হাজার ৫৪৬ জন। এই বোর্ডে ৮ জেলার ২ হাজার ৭৮২টি স্কুলের ১লাখ ৮২ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী এবার অংশ গ্রহন করেন। যার মধ্যে পাশ করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা, পাশের হারসহ কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। তবে বরাবরের মত এবারেও জিপিএ-৫ এ এগিয়ে ছাত্রীরা। বোর্ড কর্তৃপক্ষ জানান এবার মানবিক বিভাগের বেশিরভাগ শিক্ষার্থী গনিত পরীক্ষায় খারাপ করার কারনে পাশের হার ও জিপিএ সংখ্যা কম এসেছে।

গতবছর ২০২৪ সালের পরীক্ষার পাশের হার ছিল শতকরা ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ১০৫ জন। যার মধ্যে জিপিএ-৫ ছাত্রর সংখ্যা ৮হাজার ৮৫৯জন ও ছাত্রীর সংখ্যা ৯হাজার ২৪৬জন।

পড়ুন: গাজীপুরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

দেখুন: আওয়ামী লীগের দুই গ্রুপের সং ঘর্ষে গৃহবন্দি ৪ পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন